ভ্রমন কাহিনী গুলো পড়লে যতটা ভালো লাগে তার থেকে ভালো বেশি লাগে যখন সেই ভ্রমন টা নিজের কাছে সম্পূর্ণ করার সামর্থ্য থাকে আর খারাপ লাগে যখন শত চেষ্টাতেও অপূরণীয় ছেরে দিতে হয় ।
কখনও পাহাড়, কখনও সমুদ্র আবার কখনও সবুজের সমারোহে নিজেকে হারানো আর মনে হয় এসবই যেন জীবনের উদ্দেশ্য হতে পারতো । যেখনে বাস্তব জীবনে সমস্ত কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর, ভালো খারাপের আশা যাওয়া লেগে থাকে মানুষের জীবনে ।
কিছু নতুন কিছু পুরোনো চেহারায় নিজেকে খুঁজে পাওয়া হঠাৎ একটা বইয়ের পাতার মতন একটার পর একটা পালটাতে থাকে ।
দীঘির পাড়ে গাছের ছায়ায় বসে এসবই ভাবছিল উজান, কত শত স্বপ্ন বুনেছিল যেগুলোর একটাও পাওয়া হলনা তার আজ ।
একটা গ্রামের ছেলের পঁচিশ হাজার মাইনের চাকরি পাওয়া টা কতটা ভাগ্যের ব্যাপার সেটা গ্রামের সবাই জানে ।
তবে হ্যাঁ উজান তার জন্যে নিজেকে সেভাবে তৈরী করতেও কোনো কমতি রাখেনি, নিজের দায় দায়িত্ব পালনের ভার টাও ওর কাছে সম্পূর্ণ ভাবে নিজের আর সেই মনে করে কাজ শুরু করে, প্রথমত সব কিছু ঠিকঠাক থাকলেও দুই মাসের মধ্যেই উজান কে চাকরি ছেরে দিতে বাধ্য করা হয় ।
কিছু বেইআইনি লোকজনের তার চোখের সামনে বেআইনি কাজ করাটা সহ্য হয়নি,
আর সেই লড়াইয়ে নিজেকে জড়াতে পিছুপা হতনা তবে নিজের পরিবারের দিকে না তাকিয়ে পারেনি ।
বরং নিজেকে সেই বেআইনি কাজের অংশীদার হওয়ার থেকে মুক্ত করতে বাধ্য হয় কাজটা ছেরে দিতে ।
বাড়ির কাজকর্ম করে বেশ কাটছে জীবন আর এর মধ্যেই আজ বিকেলে হঠাৎ উজানকে দেখছি এভাবে যেন কোনো এক গভীর ভাবনায় মত্ত ।
সেই বিকেলেই উজানের থেকে জানতে পারি কিভাবে সে আজও নিজেকেই দোষী মনে করছে এসবের জন্যে, যেখানে কোনোভাবেই সে নিজে দোষী নয় ।
বরং সমাজের কিছু বেশি শিক্ষিত মানুষ নিজের স্বার্থকে এতটাই গুরুত্ব দিতে শুরু করেছে যে তাদের কাছে ভালো মন্দ বা বেআইনি কাজ কোনটা যেন নজরে আসেনা ।
আমাদের মত কিছু সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ আলদা এমন ভাবনা গুলো আসলে আমরা নিজের লজ্যাবোধ টাকে মূল্য দিতে জানি বলেই হয়তো আজকের সব কিছু আমাদের বিপক্ষেই থেকে যায় ।
আসুক কোনো ভালো সময় যেদিন আমাদের পিছিয়ে পরা বলা মানুষদের আসল চেহারা গুলো সঠিক ভাবে মুখস হীন হবে ।
এমন অনেক উজান তাদের নিজের স্বাচ্ছন্দের জীবন যাপনের সুবিধা ভোগ করতেই পারতো কিন্তু তোমার ওই শহুরে ক্ষমতাবান লোকেরা ওর স্বপ্ন গুলোকে সম্পূর্ণ ভাবে তছনছ করে দিয়েছো ।
তবে হ্যাঁ এসবের পরেও সৎ সাহস টাও নেই যে এসবের দায় টা নেবে বলে, আসলেই এতই নীচু মানের শিক্ষায় শিক্ষিত তোমরা যে নিজের ভুলগুলোকে কখনও চোখেই দেখতে চাওনা আর কেউ আঙুল তুললে তার দিকেই তোমাদের খারাপ নজর পড়ে ।।
No comments:
Post a Comment