Monday, April 5, 2021

প্রকৃতির যন্ত্রণা যেন মায়েরা বোঝে

দেখ,
এই খারাপ ভালো ব্যাপার গুলোর যাওয়া
আসা থেকেই যাবে তবে
নিজের মধ্যে খারাপ সময় গুলোতে ভেঙে না পড়ার সাহস থাকে যেন আর সেটাই হবে নিজের বেড়ে ওঠা ।
মিথ্যাচারের এই সমাজে নিজের বেড়ে ওঠার নামটাই হোক অন্য রকম ।
সাহসিকতা আর তেজ নিয়ে সবাই মিলে আন্দোলন করুক এই সমাজ বদলানোর, তবে তোমার এই সুন্দর রকম আন্দোলন হোক নিজেকে সম্পুর্ন ভাবে  পরিণত করার, নিজস্বতাকে বাঁচিয়ে রাখার আন্দোলন ।

শিশু তুমি বাঁচতে শেখ খুশিকে বাঁচিয়ে রেখে,
নয়কো এই সমাজের দায় কে মাথায় রেখে ।
শিশু তুমি বাঁচতে শেখ সততার সাহস নিয়ে,
এই সমজের চোখে চোখ রাঙিয়ে ।
শিশু তুমি একলা চলোর সাহস যোগাও,
নতুন ভাবে রাঙিয়ে দেবার দিশারী হও ।
শিশু তুমি লড়াই নয়, শান্তির ধর্ম শেখাও,
শিশু তুমি অগ্রিম কে নিজের মতো গড়,
শিশু তুমি সৎ সাহস নিয়ে এগিয়ে চল ।

বেঁচে থাকুক আমাদের সদয় দৃষ্টি আর মনোভাব
শুরু হোক নতুন আন্দোলন সমাজকে নয় নিজেকে দিয়েই নিজেকে যোগ্য তৈরী করার ।
শিশুর মতো একটা সরল হৃদয় যেভাবে চায় বাঁচতে তাকে বাঁচতে দেওয়া হোক সেভাবেই ।
প্রকৃতির নীয়মের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে কেউ পারেনি আর যদিও বা পেরেছে সেক্ষেত্রে পাল্টা জবাব টাও পেয়েছে ।
এক মা তার সদ্যজাত শিশুকে নতুন করে আবার সবকিছুকে রাঙিয়ে দেবার মন্ত্রণা গুলো যেন শিখিয়ে দিয়ে গেল ।।


No comments: