তো আফিশিয়ালি ভাবে বলাই যায় জীবনের বাইশ টা
বছর সম্পূর্ণ নষ্টই করে দিলাম, কিছু বুঝেও না বুঝে
আবার কিছু বুঝতে চাওয়ার পরেও না বুঝতে পারার মধ্যে দিয়েই, হাজার সব লজিকের মাঝে নিজেকে বড্ড বোকা মনে হয়,
মানুষের ভীড় থেকে নাকি হারিয়ে যাচ্ছি,
আসলে হারাতেও চাই, যেটা বুঝি তাতে এটাই সঠিক
হয়তোবা পৃথিবীটা আমাকে আপন করতে পারেনি
অথবা আমি পৃথিবীটাকে ।
এতসব চাওয়া পাওয়ার আশা, স্বপ্ন সবকিছুই
কেমন খামখেয়ালি করে আমার সাথে ।
এত কম কিছু কেই তো প্রীয় বলি সেসবও দূরে চলে যায় বারংবার আমার থেকে ।
প্রিয় কলম টাও হারিয়ে যায় অজান্তেই,
মাঝে মাঝে বড্ড খুশি মনে হয়, এত কম বয়সে এত কিছুর অভিজ্ঞ্যতা করে নিয়েছি বলে ।
তাও খটকা গুলো পেতে থাকি নিজের লোকেদের থেকেই ।
স্কুল বন্ধুদের গ্রুপ আর কলেজের অথবা
অফিসের সহকর্মীদের গ্রুপ! সবখানেই বয়সে আমি ছোট-ই থেকে গেছি আজ অব্দি ।
জীবন টা যদি বই হতো তাহলে ২০১৬, ২০১৯, ২০২০ এই তিনটা বছর সবথেকে গুরুত্তপূর্ণ অধ্যায় হতো ।
আমার জীবনের কিছু মুহূর্ত গুলো আমারই
আজব মনে হয় কখনও কখনও এমনটা হয়েছে আর পরক্ষণেই মনে হয়েছে যে আমাকে কেউ চালিত করছে বুঝি, জানিনা এসব আসলে জীবনে কতটা প্রভাবশালী তবে মাঝে মাঝে এটাও হয়ে থাকে গভীর ভাবনায় নিজেকে হারালে তখন নিজেকে আর নিজের মতো লাগেনা, অনুভূতি গুলো সত্যিই আজব রকম ব্যাপার, জানিনা সততাকে কি করে বোঝানো যায় অথবা সত্যি টাকে সত্যি বলতে কতটা সাহসের প্ৰয়জন হয় ।।
এতসব আলো আঁধারের মধ্যে নিজের পৃথিবীটার সমস্ত আশা স্বপ্ন গুলো যেন গ্রীষ্মের চরম উষ্ণতায় পুরে ছারখার হয়ে গিয়েছে
গন্ডি কাটা চারদিকে, প্রয়োজন মাফিক জিনিসপত্র গুছিয়ে রাখা ।
আর কোনো কিছুর অস্তিত্ব নেই
না কোনো পুরনো ডাইরি, না স্মৃতিচারণের সময়
জানার মত ঘড়ি, অজানা অবাস্তব স্বপ্নচারী
কিছুটা কাহিনীর অথবা বাস্তবভিত্তিক আমি ।।