দুদিন হলো, বিশ্বকর্মা পুজোর দিন থেকেই আফিশিয়ালি জয়েন করার তারিখ ছিল ।
উচু পোস্ট, ভালো কাজ আর মাইনেও খারাপ না ।
যাই হোক এভাবে ঘরবন্দী করে রেখে নিজেকে কেমন যেনো করে ফেলেছি, এতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছি যে ব্যাপারটা জাস্ট মেনে নেওয়াই কঠিন হয়ে পড়েছে ।
হাজার রকম হতাশায় নিমজ্জিত আমি আবার নতুন ভাবে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম, কেটে যাচ্ছিল দিন গুলো ব্যাস্ততার মাঝেই যদিও কিছু ভাবনা আমায় যেনো কোনোদিন ছাড়বেই না, তারপরেও কিছু মানুষ হারিয়ে গেলে জীবন যে থেমে যায়না বাস্তবতাটা মেনে নিয়েই তো চলতে হয়।
অনেক কিছুই পাল্টে গিয়েছে এত দিনের জমে থাকা অভিমানের ভার টা আরও বেড়েছে কিন্তু কমে যায়নি আজও ।
গম্ভীর ভাবে নিজেকে মানিয়ে নিয়েছি সবার মাঝে, এখানে এসে গালিগালাজ টা ভালই শিখে গেলাম, সাথে আরও নতুন কিছু খারাপ অভ্যেস ।
ভীষন অবাক লাগার সত্বেও নিজের নতুন নতুন অভ্যাস গুলোকে সম্পূর্ণ ভাবে স্বীকার করার চেষ্টাই করছিলাম ।
আসলে নিজের প্রতি রাগ জমে গেলে নিজেকেই সেই রাগের দায় দিয়ে সব কিছু উল্টোপাল্টা করে দিতে ইচ্ছা করে ।
স্বাভাবিক দেখতে দিন গুলো কোনো দিন আমার কাছে স্বাভাবিক হতে পারলনা, জানিনা কেন এমন অস্বস্তি ভান আসছে, জানিনা কেন এমন ভাবছি, ভীষন রকম স্তব্ধতার মাঝেও নিজেকে ছটপট করতে দেখছি শুধু।
আজব চোখে নিজের কাছেই নিজেকে মানিয়ে নিতে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাই বারবার, এসবের মাঝে তাও সময় বা দিন কোনটাই থেমে নেই ।
অবশেষে কাউকে না জানাতে চাওয়া সেই ব্যার্থতা বা মন খারাপের গল্প পুরো শহর জেনে যায় ।
লেখক : এস.পি বর্মন
বি:দ্র: বাস্তবভিত্তিক ।
No comments:
Post a Comment