Showing posts with label ঘুমহীন রাতগুলো. Show all posts
Showing posts with label ঘুমহীন রাতগুলো. Show all posts

Monday, March 29, 2021

ঘুমহীন মাঝরাত

রাতের মাঝামাঝি সময় ১২:৩৫ মতন হবে,
গ্রামের পরিবেশে স্বাভাবিক ভাবেই এমন শব্দ গুলো শোনা যায়, দিনের বেলাতেও রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে ।
তবে প্রত্যেক মাঝরাতে জেগে থাকলেও এমন অদ্ভুত সুন্দর ভাবে পাখিদের গান খুব কম শোনা যায় ।
গ্রামের লোকজন বেশিরভাগই পরিচিত এসব শব্দের সাথে ।
কখনও কখনও মনে হয় গ্রামের পরিবেশ টাই এক রকম মায়াবী স্বপ্নের জগৎ যেনো ।
এই রকম মায়াবী সব কিছুর আভাস শহরে নয় বরং গ্রামেই পাওয়া যায়, যার কারনে আমার শহরের তুলনায় গ্রাম বেশি ভালো লাগে ।
রাতের খোলা আকাশ, শুনশান চারদিক, পাখিদের কোলাহল এসবই আমার জগৎ ।

বেশ মধুর মন ভালো করার মত কিছু শব্দ কাল শুনেছি অনেক দিন বাদে, প্রথম টা কোকিলের কুহু থেকে শুরু হলো যেমনটা দিনের বেলাতেও শোনা যায় কুহু কুহু ১০-১৫ মিনিট শুধু পুরুষ কোকিলের কুহু ডাকটা শোনা যাচ্ছিল, আমিও ফোন ঘাটা বন্ধ করে শুনছি গান,
একটু পর অবাক ভাবে যেনো সব চড়ুই এর দল ডেকে বলল আমরাও ঘুমাইনি, শুরু হলো চড়ুই দের কোলাহল তার কিছুক্ষণ পরেই বামদিকের বাঁশ ঝারটা থেকে সম্ভবত ওই পুরুষ কোকিলের সাথে থাকা মহিলা কোকিল টাও ডাকা শুরু করলো, আস্তে আস্তে আরও বাড়ল জমায়েত গানে অংশ নিল আরও অনেকেই সুমধুর হলো আরও বেশি।

পাঁচ মিনিটেই সব শেষ হঠাৎ নিশ্চুপ নিরবতা একেবারে কোনো শব্দ নেই, শুনশান মায়াবী রাত আমার তখন ভীষন ঘুম পাচ্ছিল ।