নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে আছে নিশ্চয়! যিনি একাই দেশ বদলে দেবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মৃত্যু ভয় কাটিয়ে নিজেকে দেশের জন্যে প্রকৃতপক্ষে উৎসর্গ করেছিলেন,
তার তো কোনো দেহরক্ষী ছিল বলে আমার জানা নেই,
দেশের মানুষ তো জানত যে তিনি সুভাষ তারপরেও তো তাকে কোনোদিন হামলার শিকার হতে হয়নি,
যা করেছে সেসব কিছু বেইমান মানুষের কথা তবে তিনি আজও হয়তো সেই মৃত্যুর জন্যে আপসোস করেননা হয়তো ।
বড়ো কথা হলো তিনি মৃত্যু কে ভয় করে দেশের মানুষের ভালো করতে আসেনি ।
কিন্তু, আজকের স্বাধীন দেশে কেন এত ভালো মহান মানুষদের (নেতা মন্ত্রী) প্রতি হামলা হয় তাও যেটা সাধারণ জনগণই করে?
কারণ জনগণ জানে আসলে কেউ এরা দেশের ভালো করার জন্যে আসেনি সবাই নিজের ক্ষমতার প্রসার ঘটানো আর গদির লোভ ।
মুখ খুললেই দেখতে হবে খারাপ আগামী যার জন্যেই সবাই শুধু নিশ্চুপ, কারও (নেতা) সৎ সাহস থাকলে একদিন জনতার সামনে দাড়িয়ে বলুক যে জনতার সব প্রশ্নের উত্তর নির্দ্বিধায় দিতে সঙ্কোচ বোধ করবেনা বা যারা প্রশ্ন করবেন তাদের জীবনের ঝুকি থাকবেনা ??
আর আপনাদের (নেতা) যদি মৃত্যু ভয় থাকে তাহলে দেশের জন্যে প্রাণ দেওয়া সেতো সৌভাগ্যের তাইনা, তবে আপনার ভয় কেন ??
এত জনগণ আর আমাদের সৈন্যরা অকারনেই মৃত্যুবরণ করে শুধু মাত্র আপনাদের মিথ্যা আশায় ভরসা করে যার এক ভাগও ঠিকঠাক ভাবে পূরণ হয়েছে আজ অব্দি??
এত অঢেল ক্ষমতা থাকার পরেও কিচ্ছু করতে পারেননি আর সেটা পারবেন যে সেটার ভরসা আমি অন্তত করিনা ভোট দেয়া টা কর্তব্য বলে ভোট হয়ত দিব কিন্তু মন থেকে মোটেও না আসলে আমার দাবী গুলোই অন্যরকম বরং আমার নয় যারা সাহস পায়না বলার তাদেরও ।
ভুল করেও আমি যেদিন রাজনীতির দিকে পা বাড়াবো ভেবে নিয়েন আমি নিজের স্বার্থ নিয়ে এগিয়ে যাবার রাস্তা পেতে গেছি শুধু ।
শুধু স্বাচ্ছন্দ জীবনের আশা ।
No comments:
Post a Comment