Saturday, April 10, 2021

খুশীর ছন্দেই দিনের শেষ

সকাল থেকে সন্ধ্যা যেন হাসি ঠাট্টা তামাশা করতে করতেই কেটে গেছে আজ ।
অনেক দিন পর হয়তো খুব ভালো ভাবে কাটানো দিনটার জন্য নিজের কাছেই ধন্যবাদ পাবার আশা করছিলাম ।
আগের দিনের একটা ফোন কল
সুন্দর রকম মিষ্টি গলায় গুড মর্নিং উইশ করে বলতে লাগলো বাংলায় করলে যা হয়- "আপনার জন্যে একটা চাকরি আছে যদি ইন্টারেস্টেড হন তাহলে বায়োডাটা নিয়ে কালকে আমাদের অফিসে আসার অনুরোধ করছি ।"
কথা মতো নিজেকে সেভাবে তৈরী করে নিলাম আর একটা বন্ধুকেও সাথী করলাম আমার সাথে যাবার জন্যে, সকাল থেকেই নিজের মধ্যে সময় মতো পৌঁছনোর তারাহুরো টা লেগে থাকার পরেও সময়ে পৌঁছাতে পারলাম না ।
কিন্তু হ্যাঁ অবশ্যই ইচ্ছে করে দেরি করিনি বলে সেখান থেকে সেরকম কিছু শুনতেও হলনা,
তারপর ইন্টারভিউ দিয়ে বেরিয়ে পরলাম নিজের হাতে থাকা সময়ের খরচ করতে ।
প্রথমেই রাস্তার পাশে দাড়িয়ে চায়ে চুমুক, সিগারেট ধরিয়ে নিজেকে এক অন্যরূপে দেখছি আর ভাবছি এভাবেও অনিচ্ছার কারণে নিজেকে খুশিতে দেখতে পাওয়া যায় ।
মুখ থেকে বেরোনো সিগারেটের ধোঁয়ায় যেন আসছে সময়ের ছবি গুলো ভেসে আসছে ।
বন্ধুত্বটাও অবাক করে তাকিয়ে বলে আজ ভীষন খুশি মনে হচ্ছে যে ?
জবাবে শুধু হাসতেই থাকি, এর উত্তর দেয়ার মতন কিছুই পাইনি তখন, তারপর আর ভাবিওনি এসব নিয়ে ।
আসলেই কোথাও যেন ভুলভাল রকম কাজে নিজেকে নিয়োজিত করে নিজের ওপর হাসতে থাকাটাও একরকম খুশীর কারণ হতে পারে সেটা জানাই ছিলনা আমার ।
এর আগেও অনিচ্ছায় সিগারেটের টান গুলো এভাবে প্রতিক্রিয়া দেয়নি তবে আজকের টা অন্যরকম মনে হলো ।

তারপর বাইক স্টার্ট দিয়েই অজানা অচেনা রাস্তার উদ্দেশ্যে এগোতে থাকলাম ভীর ঠেলে,
অলিগলির রাস্তা দিয়ে, নদীর তীর ঘেঁষে, নামহীন কিছু সুন্দর সুন্দর জায়গার খোঁজ পেতেই গাড়ি দাঁড় করিয়ে শুধু দেখেছি আর দেখেছি,
অবসর হয়নি নিজের ফোন বের করে একটাও ছবি তোলার ।
আজ সত্যিই অন্যরকম ভাবে নিজের কাছে সম্পূর্ণ খুশী হতে দেখেছি ।
ভীষন রকম স্তব্ধতায় নিজের কাঁধে নিজের হাত রেখে যেন বলছি বেশ তো এভাবেই নিজেকে রেখে দিতে পারো খুশির মেজাজে ভোরে ।
সূর্য ডুবতে চলেছে আর আমাদেরও বাড়ি ফেরার সময় হয়েছে না হয় আজ এটুকুতেই থাকুক আবার অন্য দিনের অপেক্ষায় ।
ফুটপাথের একটা দোকানে দাড়িয়ে কিছু ফার্স্ট ফুড খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম ।

একটা ভালো দিন কিছু না করেই যেন কেটে গেল খুশির মেজাজেই ।।

No comments: