যেভাবে ইচ্ছে খুশী থাকতে চাওয়া টাই যেনো পাপ কাজ আজকের এই সমাজে ।
এক তো সমাজের চাপেই ভেঙে পরা নিজেকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে কেউ কেউ ভালো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও সাহস না পেয়ে পিছিয়ে আসে একপ্রকার বাধ্য হয়েই ।
এসব ভেঙে পরা মানুষদের বেশি করে ভেঙে দিতে সবার ভালো লাগে অথবা এদের জীবনের ওপর হাসি ঠাট্টা করতেও সবাই খুশি পায় জানা নেই কেন ।
কিছু শ্রেণীর লোকজন আছে যারা চাইলেই কিছু মানুষকে ভীষন খুশিতে আত্মহারা করে দিতে পারে কিন্তু সত্যিটা অন্যরকম খুব কম জনই আসলে অন্যদের মুখে নিঃস্বার্থ ভাবে হাসি ফোটাতে ভালোবাসে, তাদের চাওয়া পাওয়া গুলোই অন্যরকম ।
অন্যদিকে কারোর খুশিতে থাকা টাই অনেকের কাছে সহ্য হয়না আর ঠিক সেই জন্যেই যতই আধুনিকতা আসুক না কেন আমাদের মধ্যেকার হিংসাপূর্ন মানুষরা আধুনিকতার ছোঁয়ায় স্বস্তির নিশ্বাস নিতে পারেনা কোনোদিন, মানসিকতার পরিবর্তন যদি হয় তাহলেই হয়তো কোনো একদিন একে অপরের খুশিতে থাকার দায়িত্ব পালনের দিকে নিজেকে সামিল করতেও দ্বিধা বোধ করবনা ।
মুখে ভালোবাসি বলা লোকজনের অভাব নেই বরং বিপদে আপদে হাতে হাত রেখে পাশে আছি বলার লোক খুবই কম, আর যদি এই পৃথিবীর নিয়ম গুলোর সত্যিই পালন হতো তাহলে এভাবে হয়তো কাউকেই দুঃখী হতে হতনা অন্তত ।
শাসকদের বিরুদ্ধে কথা বলতে নেই, আজকের দিনেও সেই পুরনো দিনের ছোঁয়া লেগেই আছে যেন ।
No comments:
Post a Comment