সারা দুনিয়া জুড়ে করোনার আবহ যেন থমকে যাওয়ার অবস্থা থেকে মুক্তি পেয়ে পুণরায় ব্যাকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে মানুষের জীবন দগ্ধ করার উদ্দ্যেশ্য নিয়ে ।
2019 থেকে শুরু আর 2020 তে যেন মানব জীবনের স্বাভাবিকতাকে সম্পূর্ণ ভাবে তছনছ করে দিয়েছে তারপর একটা সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হবার স্বস্তির নিশ্বাস যেন ফেলতেই যাচ্ছিল দুনিয়াবাসী তবে সেটাই যেনো ভাইরাসের কাছে সহ্য করার মতো ছিলনা, আরও বেশি রাগ এবং শক্তিশালী রূপ নিয়ে ফিরে আসল তার নতুন তরঙ্গ ।
অক্সিজেনের অভাবে হাজারো মানুষ হাসপাতালের বিছানায় শেষ নিশ্বাস ত্যাগ করতে বাধ্য হচ্ছে আজ ।
কেউ টাকার অভাবে জরুরী চিকিৎসা করাতে পারছেনা অন্যদিকে টাকা দিয়েও অক্সিজেনের সিলিন্ডার না পেয়ে শেষমেশ প্রিয়জনকে বিদায় বলতে একপ্রকার বাধ্যতা যেন ঘিরে ধরেছে,
জানিনা এই আবহের অবসান কতটা দূরে ।
একবারের লকডাউন যেভাবে খেটে খাওয়া মানুষদের না খেতে পেয়ে মরতে বাধ্য করেছিল সেই দিন গুলো যেন পুণরায় এগিয়ে আসছে,
বিত্তবান দের শহরে গরিবদের প্রতি মিথ্যা সহানুভূতির চোখ আর তাদের পাওনা অধিকার টাও নেই আজ ।
এই যুগের অবসানের সূচনা যেন এসবের থেকেই একটার পর একটা প্রকৃতির বার্তা মানুষকে বারবার মনে করানোর চেষ্টা করেও ব্যার্থ, হয়তো বারবার বলার চেষ্টা করছে বা পরীক্ষা নিচ্ছে মানুষের মানসিকতার তারপরেও কিছুই পাল্টে যায়না ।
আধুনিকতার ছোঁয়ায় যেন শিক্ষিত রাই অন্ধকারাচ্ছন্ন আজ ।
মানসিকতার বিকাশ যেখানে ভীষন প্রয়োজন ।
No comments:
Post a Comment