Saturday, April 3, 2021

শিক্ষিত যারা তাদের সন্মান দিতে শিখুন ।

এক সময় আমার নিজেরই মনে হতো
আমার করা কিছু কাজ বা ছোটো ছোট জিনিস গুলো নিয়ে খিট খিটে ভাবনা গুলো বাচ্চামো ধরনের ।

যেখানে অভিজ্ঞ লোকজন এভাবে প্রতিক্রিয়া দেখায় না বা ছোটো ছোটো ব্যাপার গুলো নিয়ে এত ভাবেও না,
ছোটো ছোটো ভুল গুলো নজরে পড়লেও এড়িয়ে চলা টা একপ্রকার বুদ্ধিমানের পরিচয় এনাদের হিসেবে ।
তবে আজকে যেভাবে সবকিছুর উপর ওই এড়িয়ে চলা ছোটো ছোটো ভুল গুলোর প্রভাব পড়তে শুরু করেছে সবার ঘাম পায়ে ঝড়তেও শুরু হয়ে গিয়েছে ।
আসলে সো কলড ওই অভিজ্ঞ ব্যাক্তিরা কোনোদিন নিজের যোগ্যতার জোরে সেই উচু স্থান টা পায়নি যারা যোগ্যতা দিয়ে অর্জন করতে পেয়েছে তারা ঠিক নিজের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়েই কাজ করে ।
আর তার থেকে নীচু স্থানে থাকা লোকেদের ভালবাসতেও জানে বড়ো কথা হলো তাদের শেখাতে বিরক্তি বোধ করেনা কোনোদিন ।
অন্যদিকে কিছু অদ্ভুত কায়দায় উচু স্থানের দখলে থাকা মানুষ গুলো, এরা নিজে ভালো কিছু করার সাহস পায়না আর অন্যকেও এরা এগোতে দিতে চায়না ।
দেশের নিয়ম কানুন গুলোই যেনো অদ্ভুত রকম
সত্যি গুলোর দাম দিতে চাইলেও সবাই দিতে পারেনা, আসলে সবাই ক্ষমতার রাজনীতির কাছে ভয়প্রাপ্ত ।
আর ক্ষমতাবান রাও ক্ষমতা দেখতে ব্যাস্ত যারা এদের থেকে দূর্বল, সে শারীরিক হোক বা অন্যকিছু  দিক দিয়েই হোক ।
শিক্ষার থেকে বেশী মূল্য পায় ক্ষমতার জোর, যেটা প্রমাণ করে দিচ্ছে বারবার করে যে লেখা পড়া করার পরেও নিজেকে লজ্জাহীন ভাবে কোনো এক মানুষের দয়ায় নেতা হওয়া ব্যাক্তির পায়ের কাছে স্থান দিতে হয় ।
যারা আসলেই নিজের বেড়ে ওঠা কে সন্মান জানাতে জানে তারা এসবে কোনোদিন নিজের যোগ্যতার বলিদান দিতে যাবেনা বরং দিনমজুরি করে নিজের যোগ্যতার ভিত্তিতে বাঁচতে শিখবে নতুন রাস্তায় ।

তবে বলতে পারেন, এত সব নতুন শিক্ষা নীতি বা শিক্ষা খাতে এত বিনিয়োগের আসল মূল্য টা কোথায় ??

এর চাইতে ভালো হবে নেতা মন্ত্রী দের জন্য কোনো এক নতুন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন করা হোক, তাদের বিচার বুদ্ধিতে জ্ঞানের আঁচ লাগুক ।।

No comments: