দেখ,
এই খারাপ ভালো ব্যাপার গুলো কোনোদিন পাল্টাবে না সময়ের সাথে সাথে হয়তো অন্য কিছুতে পরিণত হবে তাই বরং নিজেকে এমন ভাবে তৈরী করো যাতে খারাপ থেকে খারাপ অবস্থাতেও ভেঙে পড়তে না হয়,
নিজের মধ্যে এমন সাহস থাকে যেন সেটাই হবে নিজের বেড়ে ওঠা ।
মিথ্যাচারের এই সমাজে নিজের বেড়ে ওঠার নামটাই হোক অন্য রকম ।
সাহসিকতা আর তেজ নিয়ে সবাই মিলে আন্দোলন করুক এই সমাজ বদলানোর, তবে তোমার এই সুন্দর রকম আন্দোলন হোক নিজেকে পরিণত করার, নিজস্বতাকে বাঁচিয়ে রাখার আন্দোলন ।
শিশু তুমি বাঁচতে শেখ খুশিকে বাঁচিয়ে রেখে,
নয়কো এই সমাজের দায় কে মাথায় রেখে ।
শিশু তুমি বাঁচতে শেখ সততার সাহস নিয়ে,
এই সমজের চোখে চোখ রাঙিয়ে ।
শিশু তুমি একলা চলোর সাহস যোগাও,
নতুন ভাবে রাঙিয়ে দেবার দিশারী হও ।
শিশু তুমি লড়াই নয়, শান্তির ধর্ম শেখাও,
শিশু তুমি অগ্রিম কে নিজের মতো গড়,
শিশু তুমি সৎ সাহস নিয়ে এগিয়ে চল ।
বেঁচে থাকুক আমাদের সদয় দৃষ্টি আর মনোভাব
শুরু হোক নতুন আন্দোলন সমাজকে নয় নিজেকে দিয়েই নিজেকে যোগ্য তৈরী করার ।
শিশুর মতো একটা সরল মন যেভাবে চায় বাঁচতে তাকে বাঁচতে দেওয়া হোক সেভাবেই ।
No comments:
Post a Comment