Thursday, April 1, 2021

এমন নেতাদের দিয়ে সমাজ কোনোদিন বদলাবে না


মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যেভাবে তাদের মনের ইচ্ছে গুলো খুব কষ্ট করে সাজাতে জানে, ওরা জানে সমাজের দায় মাথায় নিতেও ।
একটার পর একটা সমস্যাই যেন এদের শক্তিশালী করে তোলে ।
যতসব হাজার লক্ষ ইচ্ছে থাকে সবের দায়িত্ব টা যে এদের একান্তই নিজের সেটা বুঝে নিতে অনেকটা বড়ো হতে হয়না তাদের, আগাম অবস্থাকে স্পর্ধা দেখানোর সাহস নিয়ে এগিয়ে চলে তবে নিজের আশা, স্বপ্ন গুলোকে খুব কম জনই অনুসরণ করতে পারে তারপরেও যেন কিছু মানুষ হিংসে না করে থাকতে পারেনা ।
স্বপ্ন গুলোকে সম্পূর্ণ করার দায় মাথায় চেপে হাজার বাধা অতিক্রম করলেও একসময় গিয়ে ওই সমাজের উচু স্তরে থাকা মানুষদের কাছে অনুরোধ জানাতে হয় কত্ত এমন মানুষ নিজের যোগ্যতার দাম না পেয়ে শেষমেশ ওই ক্ষেতখামারি অথবা দিনমজুরি করেই জীবন যাপন করতে থাকে যেন এদের কোনো অধিকার নেই বড় বড় স্বপ্ন দেখার।
এই দেশ স্বাধীন হবার পরেও যেন স্বাধীনতা টা শুধু মাত্র সমাজের উপরিওয়ালা দের জন্যেই তাই যারা পেছনে থেকে কষ্ট করে এগিয়ে যেতে চায় তারা খুব সহজেই নিজের স্থান টাকে টিকিয়ে রাখতে পারেনা ।
এই রাজনীতির নামে শুধু গদীর আশায় যতদিন সমাজে নতুন নেতা নেত্রীর জন্ম হবে এই সমাজের উল্ট নিয়ম কোনোদিন পাল্টাবে না ।
যতদিন না নতুন ভাবে কেউ দেশের মানুষের কথা একান্তই নিজের করে ভাববে এই দেশের পরিবর্তন কোনোদিন হবেনা বরং যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতার বৃদ্ধি হবে আর শোষিত হতে থাকবে সাধারণ মানুষ ।

পৃথিবীর যেসব মানুষ নিজেদের ভুল স্বীকার করতে আজও লজ্জ্য পায় তাদের মতন ভীতু মানুষ কি করে অন্যকে ভালো রাখার সাহস দিতে পারে জানেন ??

No comments: