Sunday, March 28, 2021

যেগুলো আমার চাই

আমার চাই কিছু মৃদু হাসির ফোঁটা

যেগুলো আমায় ভেজাবে বৃষ্টির আদলে আর লুকিয়ে রাখতে সাহায্য করবে চোখের জলকে ।


আমার চাই কিছু স্বপ্নের সততা যেগুলো ঘুমের মাঝে জানিয়ে দেবে কিছুটা সত্যি আমায়, আর সেই নতুন পুরনোর কিছুটা, আমার চাই খুশিতে ডুবে থাকার একটা নতুন অজুহাত, আর চাই কিছু অভিযোগ, তার মাঝে লুকোনো সত্যি গুলো সমেত ।


তাকিয়ে থাকতে চাই ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সময় ধরে পাহাড় চুড়া থেকে ঝরতে থাকা জলের স্রোতের দিকে আর হারাতে চাই সবুজের ভিড়ে ।


একটু বাচঁতে চাই প্রকৃত সুখ নিয়ে, চাই পাহাড়ী নীল আকাশের মাঝে ঘন কুয়াশা হতে ।

চাই সবুজের মাঝপথ দিয়ে চলার সময় প্রিয়তমার হাতে হাত রেখে নিজেকে বড্ড বেশী সুখী মনে করতে ।

চাই সমুদ্রের বুকে আস্ত একটা দিন শেষ করে দিতে ।

চাই অজানার শহরে শান্তির হাঁটাচলায় নিজেকে নিজের মতন করে হারিয়ে দিই ।

চাই আকাশপ্রান্তরে ভেসে মেঘেদের ভ্রমণ কাহিনী আর তাদের আনাগোনার গল্প লিখতে ।


প্রখর রোদের সোনালী রঙের বালিতে বসে বালির পাহাড় বানাতে ।

মন তো চায় হাজার কিছুই তবে পরিস্থিতি সামাল দিতে দিতেই কখন যেনো এসব চাওয়া পওয়ার মূল্য টাই কমে যায় ।।


বি: দ্র: কাল্পনিক


No comments: