আজকের এই ভালো থাকার ব্যাপারটাই অনেকের কাছে ভীষন রকম যন্ত্রণা ।
চাইলেই কি আর ভালো থাকা যায়?
মুখে বলা ভালো আছির এই দিনে হাজার কান্না মুখ হাসির রেখা টেনে ঠিক নিজেকে মানিয়ে নেবে ।
রঙের মানেটা সেখানে অন্য রকম হতে পারত যদিও সেসবের কোনটার ও দাম কেউই দেইনি।
অযথা শুধু শুভেচ্ছা জানানো টাকেই দায়িত্ব পালনের মতন পালন করছি ।
খেলা হবের বর্ণনা শুনতে পাই চারিদিকে কোথাও শোনা যায়না রঙিন আগামীর স্বপ্ন কে বাস্তবে রূপান্তরিত করার মতো সাহসী কোনো বক্তার বক্তব্য ।
আগামী নিজেই নিজেকে যতটা রাঙাতে পারত সেই সবেও যেনো আমাদের বাঁধ নির্মাণ করার কাজ চলছে ।
আবির রঙের মিছিলে আলগা হোক সবার অন্তর বরং সবার নিজের নিজের রঙিন আগামীর স্বপ্ন নিজেই দেখার সাহস পাক ।
যাদের আমরা কখনই কোনো শুভোদিনের শুভেচ্ছা জানাই না অথবা জানালেও তারা কোনো দিন জানতেও পারেনা তাদের সব্বাই রঙিন আগামীর স্বপ্ন দেখে, আর সেই রঙিন আগামী আসুক আরও নতুন ভাবে রাঙিয়ে দিতে, সবার মনে খুশির মেজাজ ভরিয়ে দিতে ।
একে অপরের হাতের মুঠোয় ভরে রঙিন কিছু স্বপ্ন ছিটিয়ে দিন আর সেটা ঝরুক রঙের আকারে ব্যাথার মলম হয়ে ।
হোলির অনেক অনে শুভেচ্ছা রইলো ।।
🙏🏻
No comments:
Post a Comment