Tuesday, March 30, 2021

নতুন মানুষের খোঁজ

ওই মনী,,
দেখ কালকের ছেলেটাই না তোর সাথে একটা সিট এ বসে  আসছিল !?
ওরা একে অপরকে জিজ্ঞেস করছিল দেখে আমি একটু আশ্চর্যই হলাম আর সেটা শুনতে পেয়েই নিজেকে একটু আড়াল রাখতে চাইলাম ওদের থেকে ।
আগামী কাল বাড়ী আসার সময় দেখা হয়েছিল ওদের দুজনের সাথে, একজন অবশ্য আমার পাশের সিটেই বসে এসছিল, একটু তাড়াতাড়ি ছুটি করে বাড়ি ফিরছিলাম আমি ।
বাইক নিয়ে যাইনি বলে বাসে উঠেই দেখি পুরো ভিড়ে বাস ভর্তি ।
কানে হেডফোন লাগিয়ে দাড়িয়ে আছি, আর একটু এগিয়ে যেতেই সামনের সিট টা খালি হলো, যাক ভালই খুশির মেজাজ নিয়ে বসে পরলাম ।
আর হ্যা পাশের জনই ছিল সেই মেয়েটা নাম হলো মনী ।
এক ঘন্টা সাথে থেকে নামের সাথে অনেক কিছুই জানা হয়েছে,
তবে এভাবে এর আগে কখনও কারোর সাথে কথা হয়নি ।
এতগুলো কথা কেউ জিজ্ঞেসাও করেনি,
আর আজ আবার অফিস যাবার সময় দেখা হবে যে আশা করিনি আর কোনদিনই যে দেখা হবে সেটাও আশা করিনি কিন্তু হ্যাঁ অবশ্যই ইচ্ছে হয়েছিল খোজ নেবার ।
তবে আজকে আমার পাশে রাখার চেষ্টায় ব্যার্থ হয়েছি, আসলে সামনের সিট ছেড়ে পেছনে আসেনি ও,
মাথা নেড়ে অনেক চেষ্টা করলাম কাছে ডেকে নেবার, সেও ঈশারা করেনি এমন নয় তবে হঠাৎ একটা ফোন রিসিভ করলো আর জানিনা তারপর থেকেই যেন গম্ভীরতায় ওর মুখ ভার হয়ে আছে, সামনের স্টেশন আসতে নেমেও গেল দুজনে, আমি শুধু তাকিয়েই থাকলাম আর আফিস পৌঁছনোর অপেক্ষা করছিলাম ।
জানতে ভীষন ইচ্ছে হলেও আমার বাধ্যকতা কে এড়িয়ে যাবার সাহস হয়নি ।
আর সেদিনের পর থেকে আর কোনদিন দেখা হয়নি আজ অব্দি ।

বি: দ্র: কখনও কখনও বাসের এমন অচেনা অজানা যাত্রীরাই আমার প্রিয় হয়ে ওঠে মন ভালো করে দেয়, এমন অনেক মানুষের খোঁজ বাসেই পেয়ছি যাদের সাথে সবচেয়ে বেশী দুবারই হয়তো দেখা হয়েছে তবে রয়ে গেছে স্মৃতির পাতায় প্রিয় মানুষের নামে ।

No comments: